সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওরে ভাই ওঠো জাগো

ওরে ভাই ওঠো জাগো
নাইরে সময় আর।
চলো চলো এগিয়ে চলো
পিছনে অন্ধকার।।
দুর্যোগ ঐ আসছে ধেয়ে
পাবে নাকো পার।
মেলো মেলো চক্ষু মেলো
খোলো চেতনার দ্বার।।
মোহবশে অন্ধ হয়ে
রইবে ঘুমে কতকাল আর
করবে তোমায় সকল হারা
সে খেয়াল কি আছে তোমার ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিটেনশন ক্যাম্প

আজ বাংলার ঘরে ঘরে প্রতিবাদের আগুন জ্বালো। বিপ্লবেরই মশাল হাতে মুছে  দাও আজ সকল কালো।। যে বাঙালির বুকের রক্তে এ ভারতভূমি স্বাধীন হলো নাগরিকত্বের প্রমাণ তুমি তাকেই আজ দিতে বলো ? বাঙালি না করলে লড়াই কোথায় পেতে এ দেশ বলো ডিটেনশন ক্যাম্প যেখানে যত ভাঙো ভাঙো গুঁড়িয়ে ফেলো।।

এসো ভাই জোট বাঁধি আজ

এসো ভাই জোট বাঁধি আজ অন্য কোন নেই উপায়। লড়াইয়ের এই তো সময় এ প্রাণ যাক যদি যায়।। করেছো ভাগ এ দেশটারে রেখে মোদের অন্ধকারে ভিটেমাটি করে হারা মুছেছো আত্মপরিচয়।। তোলো আজ প্রশ্ন আবার এ জীবন নিয়ে মোদের ? ছিনিমিনি খেলার সুযোগ দেবো না আর পুনরায়।।