সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওরে ভাই ওঠো জাগো

ওরে ভাই ওঠো জাগো নাইরে সময় আর। চলো চলো এগিয়ে চলো পিছনে অন্ধকার।। দুর্যোগ ঐ আসছে ধেয়ে পাবে নাকো পার। মেলো মেলো চক্ষু মেলো খোলো চেতনার দ্বার।। মোহবশে অন্ধ হয়ে রইবে ঘুমে কতকাল আর করবে তোমায় সকল হারা সে খেয়াল কি আছে তোমার ?

ডিটেনশন ক্যাম্প

আজ বাংলার ঘরে ঘরে প্রতিবাদের আগুন জ্বালো। বিপ্লবেরই মশাল হাতে মুছে  দাও আজ সকল কালো।। যে বাঙালির বুকের রক্তে এ ভারতভূমি স্বাধীন হলো নাগরিকত্বের প্রমাণ তুমি তাকেই আজ দিতে বলো ? বাঙালি না করলে লড়াই কোথায় পেতে এ দেশ বলো ডিটেনশন ক্যাম্প যেখানে যত ভাঙো ভাঙো গুঁড়িয়ে ফেলো।।