সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এসো ভাই জোট বাঁধি আজ

এসো ভাই জোট বাঁধি আজ
অন্য কোন নেই উপায়।
লড়াইয়ের এই তো সময়
এ প্রাণ যাক যদি যায়।।
করেছো ভাগ এ দেশটারে
রেখে মোদের অন্ধকারে
ভিটেমাটি করে হারা
মুছেছো আত্মপরিচয়।।
তোলো আজ প্রশ্ন আবার
এ জীবন নিয়ে মোদের ?
ছিনিমিনি খেলার সুযোগ
দেবো না আর পুনরায়।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিটেনশন ক্যাম্প

আজ বাংলার ঘরে ঘরে প্রতিবাদের আগুন জ্বালো। বিপ্লবেরই মশাল হাতে মুছে  দাও আজ সকল কালো।। যে বাঙালির বুকের রক্তে এ ভারতভূমি স্বাধীন হলো নাগরিকত্বের প্রমাণ তুমি তাকেই আজ দিতে বলো ? বাঙালি না করলে লড়াই কোথায় পেতে এ দেশ বলো ডিটেনশন ক্যাম্প যেখানে যত ভাঙো ভাঙো গুঁড়িয়ে ফেলো।।

ওরে ভাই ওঠো জাগো

ওরে ভাই ওঠো জাগো নাইরে সময় আর। চলো চলো এগিয়ে চলো পিছনে অন্ধকার।। দুর্যোগ ঐ আসছে ধেয়ে পাবে নাকো পার। মেলো মেলো চক্ষু মেলো খোলো চেতনার দ্বার।। মোহবশে অন্ধ হয়ে রইবে ঘুমে কতকাল আর করবে তোমায় সকল হারা সে খেয়াল কি আছে তোমার ?